বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ শনিবার (১৬ আগস্ট দেওকলস ইউনিয়নস্থ আহমদ পুর বাজারে (খাসজান সৎপুর) অনুষ্ঠিত হয়।

দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বার, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, আলমগীর হোসেন, দেওকলস ইউনিয়ন যুব কমিটির সভাপতি হোসাইন আহমদ মাসুম।

অনুষ্ঠানর শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আলকোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল হক ও ইসলামি সংগীত পরিবেশন করেন সায়েকুল ইসলাম। এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন