অনুশোচনা

নিহাল খান

অনুশোচনা আজকাল আমায়

খুব ভাবায়, কাঁদায় ।

এইতো, বাস্তবতা নামক বিচরণক্ষেত্রে

আমার ইদানীং নতুন উপস্থিতি

টের পেয়ে জেঁকে বসেছে

অনুশোচনা নামক তীব্র আক্ষেপ ।

অনুশোচনা মানবজীবনে অতীব

গুরুত্বপূর্ণ একটি উপাদান ।

অনুশোচনা নামক এই আক্ষেপটি-

না থাকলে-

অশান্তি নামক অভিশপ্ত  এক অশুভশক্তি

বিরাজমান হয়ে তছনছ করে দিতো সবকিছু ।

একদম একনিমেষে, একপলকে ।

সুতরাং; পরিবার, সমাজ, রাষ্ট্র- এসব কিছুতে

চলতে হলে,

অনুশোচনার উপস্থিতি অপরিহার্য ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন