আজ বাংলাদেশের খেলা নেই এশিয়া কাপে। কিন্তু নিশ্চিত করেই রাতে ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। কারণ এশিয়া কাপে সুপার ফোরে কারা খেলবে-তা নির্ধারণ হবে এই দিনে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
‘বি’ গ্রুপের সমীকরণ এখনো পুরোপুরি খোলা। ইতোমধ্যে হংকং তিন ম্যাচে হেরে বিদায় নিয়েছে। শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান তৃতীয় স্থানে। ফলে সুপার ফোরের লড়াইয়ে বেঁচে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
বাংলাদেশের জন্য সমীকরণ একেবারেই সহজ। শ্রীলঙ্কা যদি জেতে, তাহলে লঙ্কানদের সঙ্গে টাইগাররাও সুপার ফোর নিশ্চিত করবে। তবে আফগানিস্তান জিতলে হিসাব গড়াবে রান রেটে। বর্তমানে আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬ এবং বাংলাদেশের -০.২৭০। ফলে আফগানরা জিতলেই তারা এগিয়ে থাকবে। বাংলাদেশের টিকে থাকার একমাত্র উপায় হবে-শ্রীলঙ্কাকে অন্তত ৭০ রানের ব্যবধানে অথবা ৫০ বল হাতে রেখে হারতে হবে আফগানিস্তানের কাছে।
ম্যাচ পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই কালকের লড়াইকে ঘিরে রোমাঞ্চ তুঙ্গে। এই লড়াই ছাড়াও টেলিভিশনের পর্দায় থাকছে একাধিক ম্যাচ।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে লড়বে বাংলাদেশ-নেপাল। এছাড়া ইউরোপিয়ান ফুটবলেও রাতভর থাকছে রোমাঞ্চকর সব লড়াই। উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে জায়ান্ট ক্লাবগুলো।
চলুন দেখে নেই আজ টেলিভিশন ও অনলাইনে কী থাকছে খেলার সরাসরি আয়োজন-
ক্রিকেট
এশিয়া কাপ ২০২৫
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট
সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি
জিম্বাবুয়ে-নামিবিয়া
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, বিকাল ৫টা ৩০ মিনিট
জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব
সিপিএল: কোয়ালিফাইয়ার ১
গায়ানা-সেন্ট লুসিয়া
সরাসরি, ভোর ৬টা
স্টার স্পোর্টস
ফুটবল
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ-নেপাল
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ইউটিউব
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্লাব ব্রুগ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট
সনি টেন ১/২/৫, সনি লাইভ
কোপেনহেগেন-বায়ার লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট
সনি টেন ১/২/৫, সনি লাইভ
ফ্রাঙ্কফুর্ট-গ্যালাতাসারে
সরাসরি, রাত ১টা
সনি টেন ১/২/৫, সনি লাইভ
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা
সনি টেন ১/২/৫, সনি লাইভ
ম্যানসিটি-নাপোলি
সরাসরি, রাত ১টা
