
সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি,স্বাধীনতা পরবর্তী খাজাঞ্চী ইউনিয়নের প্রথম রিলিফ চেয়ারম্যান প্রবীন মুরব্বী হোসেন পুর নিবাসী আলহাজ্ব আব্দুল হান্নানের জানাযা সম্পন্ন হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ নিজ গ্রামের বাড়ীতে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং মরহুমের পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাসিত রফি।
জানাযার নামাজ পূর্ববর্তী সময়ে মরহুম আলহাজ্ব আব্দুল হান্নানের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন
,সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ,ছৈফা গঞ্জ এসডি মাদ্রাসার সুপার হযরত মাওলানা আব্দুর রউফ, প্রবীন সালিশ ব্যক্তিত্ব কবির আহমদ কুব্বার,আলহাজ্ব লজ্জতুন্নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বশর মোহাম্মদ ফারুক ও আব্দুল বাসিত রফি।
এ সময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী ,সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন ,জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম,উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জসিম উদ্দিন খান,জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র লেকচারার ডাক্তার মোস্তাক আহমদ রুহেল,মইনুল ইসলামসহ উপজেলা ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক এবং বিভিন্ন পেশার কয়েকশত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ শাহিদুল ইসলাম।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল হান্নান গত রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরন করেন।মৃত্যুকালে স্থীসহ পাঁচ পুত্র,দুই কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।