
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও পিএমসি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ মোহাম্মদ জহুরুল হোসেন জহির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল ফিতরের আগে রয়েছে যেমন এক মাস সিয়াম সাধনার বিধান তেমনি ঈদুল আযহায় রয়েছে কোরবানির বিধান।এ কোরবানি শুরু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সকল প্রকার আত্মত্যাগ করার অর্থই হলো প্রকৃত কোরবানী।
পাশাপাশি ঈদুল আযহার এই দিন আমরা আমাদের চারপাশের সকলের খোঁজ খবর নেবো এবং অসহায় ও দুস্থদের আশে দাঁড়াবো।ঈদের খুশিকে সবাই সমানভাবে ভাগ করে নেবো।
তিনি আরো বলেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ,সারা বিশ্বে এবং সবার মাঝে গড়ে উঠুক সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।