
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদ্রাসা, এতিমখানা ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষের মধ্যে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
শুক্রবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ আনোয়ার র কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের মুকররম আহমদ – শামসুন্নাহার কনফারেন্স হলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শাহ আনোয়ার র কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মোঃ আজমান আলীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোঃ মুখলিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রূসার অধ্যাপক ও ট্রাস্টের উপদেষ্টা মোঃ আলতাফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর ওলামা উপদেষ্টা, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছালেহ আহমদ, শাহ আনোয়ার র কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সহ সুপার মোঃ হোসাইন আহমদ ও অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
মাদরাসার এতিমখানার ছাত্র মোঃ রাসেল আহমদ এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্টের তথা ও সম্প্রচার উপদেষ্টা মোঃ জুবায়ের আহমদ, মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ শরীফ উদ্দিন তৈমুছ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টি ও সংশ্লিষ্ট সকলের সার্বিক উন্নতি কামনা করে সভাপতি মহোদয়ের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।