এপেক্স জেলা-৪ এর বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

এপেক্স বাংলাদেশ জেলা -৪ এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা-২৩ ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৫ ডিসেম্বর সোমবার দিনব্যাপি সিলেট নগরীর গ্র্যান্ডভিউ হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান এড. জালাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আখতার হোসেন খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, ডিজি -৪ ইলেক্ট এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল খালিক, জু্ড়ি ভ্যালি ক্লাবের অতীত সভাপতি এপে. সিরাজুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রীনহিলস ক্লাবের প্রেসিডেন্ট এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল। আইডিয়াল অব এপেক্স পাঠ করেন জেলা সেক্রেটারি -০৪ এপে. জামিল চৌধুরী।
সিলেট বিভাগের ৫টি ক্লাবের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিরোপা লাভ করে এপেক্স ক্লাব অফ গ্রীনহিলস , দ্বিতীয় স্থান লাভ করে এপেক্স ক্লাব অফ সিলেট মেট্রোপলিটন। প্রধান অতিথির মাধ্যমে ট্রফি গ্রহণ করেন বিজয়ী ক্লাবের দলনেতা এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল ও দ্বিতীয় স্থান অধিকারী ক্লাবের দলনেতা এপে. এডভোকেট মো. আব্দুল মুকিত অপি। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন এপে. এডভোকেট মো. আব্দুল মুকিত অপি। তার হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি ০৪ এপে. এড. মো মাছুম আহমেদ, এপে.এডভোকেট সলমান উদ্দিন, এপে. এড.আলা উদ্দীন, এপে. এড. মাসুদ আহমদ চৌধুরী মহসিন,এপে.এড.জয়শ্রী দাস জয়া,এপে. এড.মিজানুর রহমান চৌধুরী , কয়েছ আহমদ, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান ইয়াসিন আলী , এপে. হাবিবুন নবি শাহেদ, এপে. নবিন আহমদ, এপে. এড তৌহিদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন