কটুক্তির প্রতিবাদে জাফলংয়ে শ্রমিকদলের মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা কমিটিকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল।

বুধবার দুপুরে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে উপজেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রমজান মোল্লার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, শ্রমিকদল নেতা আব্দুল্লাহ আল মামুন, শাহিন আহমদ, জিয়াউর রহমান প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা প্রদান করে।দ্রুত সময়ের মধ্যে জন সম্মুখে ক্ষমা না চাইলে কটুক্তিকারীদের গোয়াইনঘাটে অবাঞ্চিত ঘোষণা করে বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন