মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভানুগাছ বাজারের মকবুল আলী মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে কমলগঞ্জ উপজেলা যুবদল। এতে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, নোমান আহমেদ, আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, দপ্তর সম্পাদক মোতাহের আলী, সদস্য জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কয়েস আহমদ, গোলাম রাব্বী, জিয়া উদ্দিন পলাশ, যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, সৈয়দ তারেক, পৌর যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান রুবেল, যুগ্ম-আহবায়ক আব্দুল ভূইয়া রুবেল, যুবদল নেতা মাহমুদুল হাসান মধু, সিপার আহমদ প্রমূখ।
