কাজলকে আইফোন উপহার দিলেন কনটেন্ট ক্রিয়েটর দম্পতি

কক্সবাজারের সাগরপাড়ের ভাইরালকন্যা কাজলকে এখন সবাই চেনে। সৈকতে বেড়াতে আসা পর্যটকরা কাজলকে ছবি তুলে দিতে বলতেন। কাজলের ছবি তোলার ধরন পর্যটকদের ক্রমেই আকৃষ্ট করে তোলে। এভাবেই কিশোরী কাজলের পরিচিতি।

কাজল সবার ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। কিন্তু কাজলের কোনো নিজস্ব ফোন নেই। এ কারণে তার আক্ষেপ ছিল। কেননা নিজ নামে একটি ফেসবুক পেইজ রয়েছে।

যেখানে অনুসারীও রয়েছে। কিন্তু সেই পেইজ নিজের কোনো ডিভাইস দিয়ে চালাতে পারে না কাজল। তার এক আত্মীয়ের ফোন নিয়ে ফেসবুকের আপডেট দেয়।তবে কাজলের এই আক্ষেপ দূর করে দিলেন রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বীথি ও রাদ।

সম্প্রতি কাজলকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোন উপহার দিয়েছেন কাজলকে। একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন বীথি।

ভিডিও বার্তায় বীথি বলেন, ‘কাজলকে আমরা রাজশাহীতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে আমাদের বাড়িতে এসেছে। সবাই জানেন কাজল সবার ভালো ভালো ছবি তুলে দেয়। কিন্তু তার নিজের ফোন নেই। তাই আমরা তাকে সারপ্রাইজ দিলাম। একটা আইফোন ১৬ প্রো ম্যাক্স উপহার দিলাম। এবার সে ভালো ভালো ছবি তুলতে পারবে।’ ওই ভিডিওতে দেখা যায় কাজল আইফোন উপহার পেয়ে কান্না করে ফেলে। বীথি জানান, মূলত স্বামী রাদের উদ্যোগেই কাজলকে এই ফোন উপহার দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন