চুরি, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে সিলেট নগরীর কাজির বাজারে ব্যবসায়ী কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে আলোচনা সভা, লাঠি ও বাঁশি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কোতয়ালি মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপলু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জিয়াউল মিয়া।
প্রধান অতিথি বক্তব্যে শিপলু চৌধুরী বলেন, অপরাধ নিয়ন্ত্রণ করতে সকল ব্যবসায়ীর প্রতি সহযোগিতার আহবান জানান। তিনি বলেন আইন নিজের হাতে না তুলে অপরাধীদের প্রতিরোধ করতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে অবগত করতে তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অন্যান্যদেরম মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সহ-সভাপতি ইকবাল মিয়া, উজ্জ্বল আহমদ, হা. লতিফ আহমদ, গনিউল ইসলাম, বাবুল আহমদ প্রমুখ।
