কানাইঘাটে ভোটার উপস্থিতি কম

চরিপাড়া সেন্টার

বন্যা পরিস্থিতির মধ্যেই সিলেটের কানাইঘাট উপজেলায় চলছে ভোট গ্রহন। রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেলে। অধিকাংশ ভোটকেন্দ্রের সামনে ও আঙিনায় পানি জমে আছে। তাই ভোটারদের মধ্যে ভোট দেওয়ার কোন আগ্রহ নেই।
বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি লোকমান হাফিজ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে জানিয়েছেন, ভোটার উপস্থিতি খুবই কম। কানাইঘাটের চরিপাড়া সেন্টারে সকাল ১১টা পর্যন্ত ১৫১ টি ভোট কাস্ট হয়েছে।

সরকারি হিসাবে মঙ্গলবার পর্যন্ত কানাইঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১৯০টি গ্রামের ৮০ হাজার ৬১০ জন বাসিন্দা বন্যা আক্রান্ত। এর মধ্যে ৩২টি আশ্রয়কেন্দ্রে ৪১ জন রয়েছেন। এই উপজেলার মোট জনসংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫৭৪ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন