কানাঘাটে আরাফাত রহমান কোকো’র জন্মদিন পালন


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রাহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাট শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কানাইঘাট বাজারস্থ একটি ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরাফাত রাহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাট শাখার সহসভাপতি ইমরান রশীদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিয়াম আহমদ ফাহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কানাইঘাট পোর কৃষক দলের আহবায়ক রাসিদুল হাসান টিটু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন আহমদ ডালিম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী সহ আরাফাত রাহমান কোকো স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন