কুলাউড়ায় ছাত্রলীগ নেতা সুয়েব গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সোয়েবকে তার নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সুয়েব হাজীপুর ইউনিয়নের মৃত আব্দুল বারীর ছেলে। বিগত সময়ে ছাত্রলীগ নেতা সুয়েব এলাকায় অনেক অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ছাত্রলীগ নেতা সুয়েবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে। গোপন সংবাদ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করি। পলাতক থাকা বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন