
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধীন বেহেলী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেহেলী ইউনিয়নে বেহেলী উত্তরপাড়া নতুন বাজার সংলগ্ন মাঠে কৃষকদলের উদ্যোগে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আনিসুল হক। তিনি কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষকদল আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান-তাহিরপুর।
সমাবেশ তিনি জানান, তলাবিহীন ঝুড়িতে পরিণত এই বাংলাদেশকে আত্মনির্ভর করতে কৃষকদের ভূমিকা অপরিসীম। আগামীর বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে কি কি পদক্ষেপ নিলে প্রান্তিক কৃষক সমাজের জীবনমানের উন্নয়ন হবে সর্বোপরি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে তার একটি ধারণা দিতে ও তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফার পরিকল্পনা তুলে ধরতেই এই আয়োজন।
কৃষক বাচঁলেই বাংলাদেশ বাচঁবে, উন্নয়ন হবে দেশের। তারেক রহমানের দিকনির্দেশনার বাস্তবায়নের মাধ্যমে অচিরেই এই অবহেলিত জনপদকে আত্মনির্ভরশীল জনপদে পরিণত করা হবে ইনশাআল্লাহ।
জামালগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোবারক সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদ নুর সাদির সঞ্চালনায় উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। বেহেলী ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড হতে আগত তৃণমূলের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কৃষক সমাবেশ জনসমাবেশে রুপ নেয়। সমাবেশ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।