কেউ করোনা রাগ

আব্দুল আজিজ
এরা কোথায় পেল সাহস
আর কে দিয়েছে অস্ত্র?-
কে বলেছে মানুষ মারতে
করতে হরণ বস্ত্র?

কোন আইনে চালায় এরা
ক্যাসিনোয় মদ জুয়া?-
কেমনে এরা বানায় এত
পাসপোর্ট ভিসা ভুয়া?

কেমনে তারা করছে লুট
গড়ছে টাকার কাড়ি?-
কেমনে তারা হাকে নতুন
হাল ফ্যাশনের গাড়ি?

কেমনে করছে চাঁদাবাজি
দিচ্ছে কাজের বাঁধা?-
কেমনে তাদের কালো টাকা
সদাই করছে সাদা?

কেমনে করে ভূমি দখল
মস্ত পুকুর চুরি?-
কেমনে তারা ঘুষের টাকায়
দুলায় আপন ভুরি?

কেবা কাদের স্কন্ধে রেখে
করছে বন্দুক সাধা?
কার ইঙ্গিতে হয় এসব

কেইবা লাগায় ধাঁধা?

আম জনতা বুঝেনা কেউ
ভাবছ এমন যদি,-
দিতে হবে ভুলের মাশুল
খোয়ালে সাধের গদি।

জনগন চায় অধিকার
চায়না লুটের ভাগ,-
দেশবাসীর এমন কথায়
কেউ করোনা রাগ।।

নিউ ইয়র্ক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন