কোম্পানীগঞ্জের নবাগত ইউএনও-ওসির সাথে ফটোগ্রাফি সোসাইটির মতবিনিময়

সিলেটের কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ও কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের সাথে ফটোগ্রাফারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটোগ্রাফি সোসাইটির নেতৃবৃন্দসহ সকল ফটোগ্রাফার।

এতে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সকল ফটোগ্রাফারদের ইতিবাচক ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ও ফটোগ্রাফারদের নিয়মানুবর্তিতা নিয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।

ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে সকলের পরিচিতি পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ফটোগ্রাফারদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন মিন্নত, অর্থ সম্পাদক আক্তার হোসেন রাফি, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন কামরান, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ। এসময় উপস্থিত ছিলেন ফটোগ্রাফার মো. কয়েছ মিয়া, মো. রবিউল ইসলাম সিয়াম, মো. জাবেদ, রবিউল হাসান, জিয়াদ আলী, মো. জুয়েল মিয়া, আব্দুল মতিন, সাচ্চা মিয়া, রায়হান আহমদ, আজিজুল হক, মো. লিমন মিয়া, মামুন মিয়া, আব্বাস, ফয়সাল, কাউসার, বুরহান, ইব্রাহিম, খোকন, জৈন উদ্দিন, খোকন শর্মা, নুরুজ্জামান, সাইদুর রহমান, জামির হোসেন, জুবায়ের আহমদ, মোবারক হোসেন প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন