কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফের অবহিতকরণ সভা

সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামিক রিলিফ ইউএসের অর্থায়নে এশিয়ায় অতি-দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগে বিপদাপন্ন জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি সম্প্রসারণ (সুপ্রিম-এশিয়া) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. ওহিদুল ইসলামের প্রবন্ধ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বেলাল হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীম, সিলেটের ডাক প্রতিনিধি আবিদুর রহমান, ইনকিলাব প্রতিনিধি আব্দুল জলিল, যুগান্তর প্রতিনিধি সোহরাব আহমদ, শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান, ইছাকলস ইউপির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, প্রকল্পটির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের ২৫০০ অতি-দরিদ্র পরিবার ইসলামিক রিলিফের কার্যক্রমের মাধ্যমে সফলভাবে অতি-দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসবে এবং দুর্যোগ ও জলবায়ু সহনশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করে সঠিক সময়ে সমাপ্তি করার জন্য তিনি জোর দেন। পাশাপাশি তিনি সকল ইউনিয়নের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে কাজের প্রতি গুরুত্বারোপ করেন এবং সকলকে সহায়তা করার আহ্বান জানান।

সভায় উপস্থিত চেয়ারম্যানগণ বলেন, ইসলামিক রিলিফের কার্যক্রমের মাধ্যমে তাদের ইউনিয়নে অতি-দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন হবে এবং তারা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করবে বলে মত ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন