গণ-অভ্যুত্থানের ৫ আগষ্ট বর্ষপূর্তি উদযাপনে তাহিরপুরে বিএনপি সভা


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের আগামী ৫ আগষ্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কায্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া এর সভাপতিত্বে এবং আহবয়ক কমিটির সদস্য এমদাদুল হুদা এর সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া আগামী মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন