গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেতা স্বপন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা (কোষাধ্যক্ষ) ঘোড়া প্রতীকের প্রার্থী শাহ আলম স্বপন।
ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।

উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৪টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন