গোলাপগঞ্জে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বুধবার দুপরে হামলার পৃথক ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে ভাদেশ্বর মীরগঞ্জ বাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে  গেলে ভোট জালিয়াতি চক্রের হামলার শিকার হন প্রথম আলো উত্তর আমেরিকা ও দৈনিক সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি সামিল হোসেন ও দৈনিক যায়যায়দিন গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ।

উল্লেখ্য, এর পূর্বে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে সংবাদ সংগ্রহ কালে আহত হন জিবি টেলিভিশন সাংবাদিক তামিম আহমদ।

আহত সাংবাদিক সামিল হোসেনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে পাঠিনো হয়েছে। অপর দুই সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন