গোলাপগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশায় বন্যার পানিতে ডুবে রাব্বি আহমদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁওয় গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু রাব্বি আহমদ বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুস সালামের একমাত্র ছেলে।

জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে বন্যার কারণে আসা পানিতে ডুবে মরদেহ ভেসে উঠে। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন