গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রিপন গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিলাদুর রহমান রিপন (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধা ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিলাদুর রহমান রিপন উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলকে পণ্ড করতে রিপনসহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা চালায় তারা। এসময় আবু তাহের নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এঘটনায় আবু তাহেরের মা হাজিরা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে (মামলা নং-সি আর ৩১২/২০২৪ইং) একটি মামলাটি দায়ের করেন। এই মামলায় এজহারভুক্ত ৩ নং আসামী রিপন। এছাড়াও আরো কয়েকটি মামলার আসামী সে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব আসামীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন