ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের অন্তর্গত কামারগাঁও গ্রামের আয়ারল্যান্ড প্রবাসী মোঃ ইউছুফ মিয়ার বাড়িতে পরিকল্পিতভাবে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সিংচাপইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেল আহমেদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র-শস্রে সুসজ্জিত হয়ে মো: ইউছুফ মিয়ার বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায় এতে মো: ইউছুফের পিতা আকিক মিয়া, মাতা সিরিয়া বেগম, দুই বোন আমিনা বেগম ও ফাতেমা বেগম সামান্য আহত হন। হামলাকারীরা বাড়ির সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে এবং মোবাইল, স্বর্ণালংকার নগদ টাকা পয়সা সহ আনুমানিক প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এবং শাসিয়ে যায় যে তোর ছেলেকে যেখানেই পাবো সেখানেই হত্যা করা হবে। তাদের আর্তচিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান যে, দীর্ঘদিন থেকেই আকিক মিয়ার পরিবারের উপর তারা নির্যাতন চালিয়ে আসছে তাদের অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে জীবন রক্ষার জন্য উনার ছেলে ইউছুফ মিয়া দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে যে দেশ ত্যাগ করেও তার পরিবার শান্তিতে নেই সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন।