ছাত্র আন্দোলনে নিহত সালমান আহমদ হত্যা মামলা দায়ের: গ্রেপ্তার ৩

বিগত ০৫/০৮/২০২৪ তারিখে সিলেট শাহপরান থানাধীন টিলাগড় পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রজনতার উপর এলোপাতাড়িভাবে বন্দুক দিয়ে গুলি করতে থাকে এসময় সালমান আহমদ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহতের চাচা কুতুব আলী বাদী হয়ে ২১/০৮/২০২৪ ইং তারিখে অপন কুমার দেব,  অনিক কুমার দেব, শামীম আহমদ, শফিকুর রহমান, তপন মিত্র, সৈয়দ রাসেল, নিখিল দেবনাথ,  নাঈমুর রহমান,  রিফাত আহমদ, আকরাম হোসেনসহ ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী কুতুব আলীর সাথে কথা বললে তিনি বলেন যে আমার ভাতিজাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে এবং সাক্ষীদের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আমার ভাতিজা সালমান আহমদ হত্যার বিচার চাই। এ ব্যাপারে শাহপরান থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান যে এজাহার নামীয় ১, ৩,ও ৫নং আসামীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীগ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন