মাহবুবুর রহমান
জনগণ ৩১ দফায় আস্থা রাখছে, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে


‎‎কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নীতি আমাদের আন্দোলনের প্রেরণা। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও জনগণের সমর্থন নিয়ে চমক দেখাবো এবং সরকার গঠন করবো।’

‎শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

‎জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন: মাহবুবুর রহমান বলেন, ‘৩১ দফার কর্মসূচি জনগণের হৃদয়ে সাড়া ফেলেছে। গ্রামগঞ্জের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে হবে। দেশের জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’ ‎তিনি আরও বলেন, ‘আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

‎লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, সদস্য জালাল উদ্দীন ফারুকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত ও এমদাদুর রহমান হিরন।

‎এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন