- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জুড়ীতে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে প্রীতি ম্যাচে অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাইবাজার ফুটবল মাঠে ৮০-৯০ দশকের মাঠ কাঁপানো ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এক নান্দনিক প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।

বন্ধু ক্লাব সমাইবাজার আয়োজনে শুক্রবার (১৭ মে) বিকাল ৫টায় স্থানীয় বন্ধু ক্লাব সমাইবাজারের বিপক্ষে মাঠে নামে শাপলা ফুটবল ক্লাব, জুড়ী।

শ্বাসরুদ্ধকর টানটান উত্তেজনাময় খেলায় শাপলা ফুটবল ক্লাবকে ২-১ পরাজিত করে বন্ধু ক্লাব সমাইবাজার বিজয় অর্জন করে। জয়সূচক গোলটি করেন বন্ধু ক্লাব সমাইবাজারের নির্ভরযোগ্য খেলোয়াড় মোঃ আব্দুল হাকিম ইমন।

খেলা শেষে মামুন আহমদ’র সঞ্চালনায় এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ নজরুল ইসলাম নয়ন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা সোনালী অতীত ফুটবল টিমের নিয়মিত খেলোয়াড় বিশিষ্ট নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস শহীদ আব্দুল্লাহ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন