জৈন্তাপুরে এসএসসি-দাখিল উত্তীর্ণদের ছাত্র শিবিরের সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে বুধবার সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি হুসাইন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার ও প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব জয়নাল আবেদীন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের এই প্রজন্ম আগামীতে এই দেশকে নেতৃত্ব প্রদান করবে।তারা বলেন, একজন কৃতি শিক্ষার্থী শুধু নিজের জন্য নয় বরং তাদের পিছণে যারা বেড়ে উঠছে তাদের লেখাপড়ার মনিটরিং করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষা জীবন থেকে পরনির্ভরশীলতা কমিয়ে ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠার চেষ্টা অব্যাহত রাখতে হবে। যাতে করে ভবিষ্যতে নিজেকে যোগ্য নেতৃত্ব ও সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। কারণ এই শিক্ষার্থীদের হাত ধরে আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যাবস্হা প্রতিষ্ঠিত হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার,চাঁদপুর জেলা শহর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ, সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আদিলুর রহমান, সিলেট জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

পরে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জৈন্তাপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্টান হতে উত্তীর্ন প্রায় ৪০০ এর অধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন