
সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজের নেতৃত্বে সন্ধ্যায় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মো. শহীদ মিয়া (১৯) হরিপুর শ্যামপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে, মো জহির মিয়া (২০) একই গ্রামের মো আতাউর রহমানের ছেলে।
খবর পেয়ে ১৯ বিজিবি’র সুরইঘাট বিওপি’র হাবিলদার ওরিপুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে। পরে আটককৃত চিনি ও আসামিদ্বয়কে বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবি ( জকিগন্জ ব্যাটালিয়ন) ‘র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আসানুন্নবি পিএসসি।