ট্রেনে অগ্নিসংযোগ: মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ

বেনাপোল এক্সপ্রেস অগ্নিসংযোগ মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ।
বাংলাদেশের জনগণ যখন একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নিচ্ছে – তখন ৫ জানুয়ারী সন্ধ্যায় অগ্নিসংযোগের একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বেনাপোল এক্সপ্রেসকে ইচ্ছাকৃতভাবে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাত আনুমানিক ৯ টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে সংঘটিত এই জঘন্য কাণ্ডে দুই (০২) শিশুসহ চার (০৪) জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই নিন্দনীয় ঘটনা, নিঃসন্দেহে এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের হৃদয়ে আঘাত । এই ট্র্যাজেডি এমন এক সময় ঘটলো যার একদিন পর হবে নির্বাচনী উৎসব।
এটা গণতন্ত্রের প্রতি অবমাননা, গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ এবং আমাদের নাগরিকদের অধিকারের গুরুতর লঙ্ঘন। একটি ট্রেনে আগুন দেওয়ার এই ইচ্ছাকৃত কাজ, যেখানে নিরপরাধ যাত্রীরা অকল্পনীয় আতঙ্কের শিকার হয়েছিল। মানুষের জীবন্ত পুড়িয়ে মারা ক্ষমার অযোগ্য অপরাধ।

জনসাধারণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার এই নির্মম প্রচেষ্টা আমাদের গণতন্ত্রের চেতনা এবং আসন্ন নির্বাচনকে বির্তকিত করার একটি ষড়যন্ত্র।
ট্রেনে আগুন লাগানোর এই কাজ এবং মানুষকে পুড়িয়ে মারার এই জঘন্য কাজ আমরা আগেও প্রত্যক্ষ করেছি। এটি আমাদের সমগ্র সমাজের – এবং প্রকৃতপক্ষে – সমগ্র বিশ্বের বিবেককে হতবাক করেছে।
এই জঘন্য অপরাধের অপরাধীদের খুঁজে বের করতে আমরা কোন কসরত রাখব না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং দেশের আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

লেখক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
পররাষ্ট্রমন্ত্রী

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন