বহুল আলোচিত সুনামগঞ্জের শতকোটি টাকার যাদুকাটা বালুমহাল। ঢাকার ডিবি পুলিশ তুলে নিয়ে অমানসিকভাবে নির্যাতন, সঙ্গে থাকা নগত টাকা নেয়া এবং মামলা না চালানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার ও ভুক্তভোগী নাসির মিয়া নিজেই।
তিনি শনিবার(২৮ জুন) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
এই বিষয়ে আগামীকাল রাজধানীতে গিয়ে পুলিশ প্রধান (আইজিপি) বরাবরে আবেদন এবং উচ্চ আদালতে মামলা করবেন বলে সংবাদ সম্মেলনে জানান ওই ইজারাদার।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে নাছির মিয়া বলেন, আমি যাদুকাটা-১ প্রতিযোগিতামূলক ইজারায় অংশগ্রহণ করে ইজারাপ্রাপ্ত হই। পরে এ নিয়ে ইজারা বঞ্চিত আওয়ামী দোসররা মিথ্যা মামলা দিলে সরকার আইনগত মোকাবেলা করে। আমরাও ইজারাপ্রাপ্ত হিসেবে সরকারের কাজে সহযোগিতা করছি। সুনামগঞ্জের যাদুকাটা বালুমহালের উপর নির্ভরশীল অন্তত ৫০ হাজার শ্রমিক আওয়ামী দোসরদের ষড়যন্ত্রমূলক মামলায় শ্রমিক ও ব্যবসায়ীরা এখন মানবেতর জীবন যাপন করছে। এলাকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে।
গত ২৫ জুন ঢাকায় হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে গেলে আমার প্রাণনাশের চেষ্টা করে আওয়ামী দোসর ও ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে নির্যাতনের মামলার আসামি যাদুকাটা নদীর সাবেক ইজারাদার ফ্যাসিস্ট মো. রতন মিয়া। তাকে সহযোগিতা করে সুনামগঞ্জের উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম ও বিএনপি নেতা খোরশেদ মিয়া। তাদেরকে প্রশাসনিক ভাবে সব সহযোগিতা করে জামালগঞ্জের বাসিন্দা ও ঢাকায় বসবাসরত যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর ও মধ্যনগর) আসনে আগামী জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। ওইদিন কাজ শেষে রিক্সাযোগে হোটেলে আসার সময় সেগুন বাগিচা দুদুক কার্যালয়ের সামনে কয়েকজন ডিবিকে ডেকে এনে আমাকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা সাজিয়ে জোর করে রিক্সা থেকে নামিয়ে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আমাকে নির্যাতন করে। আমাকে নির্যাতন করে থামিয়ে দিতে ডিবিকে দিয়ে পরিকল্পনা করেন মাহবুবুর রহমান।
আমি যোগাযোগ না করলেও ডিবি মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে নির্যাতনের সময় ছুটে আসেন মাহবুবুর রহমান। ডিবি অফিসে মাহবুব ১০ লাখ টাকা চায় আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। ডিবির কতিপয় অসৎ সদস্যকে প্রভাবিত করে মাহবুবুর রহমান আমার ৫ লাখ ৭৪ হাজার টাকা নিয়ে যায়। পরে আমাকে মারধর করে তাদের সাজানো মুচলেকায় জোরপূর্বব স্বাক্ষর রেখে ছেড়ে দেয়। তাদের কবল থেকে বেড়িয়ে আমি চিকিৎসা নেই এবং এলাকার আমাদের দলীয় নেতাকর্মীদের বিষয়টি অবগত করে আজ শনিবার ২৮ জুন আমার উপর অন্যায় নির্যাতনকারী আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও মিথ্যা মুচলেকা ফিরিয়ে দিতে দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি এর সুষ্ঠু বিচার চান। এই বিষয়ে ডিবি বা পুলিশের উর্ধ্বতন কাউকে জানিয়েছেন কী না,এমন প্রশ্নের জবাবে নাছির মিয়া বলেন,আগামীকাল রোববার ঢাকায় গিয়ে পুলিশ প্রধানকে জানাবেন,একইসঙ্গে উচ্চ আদালতে মামলাও করবেন তিনি।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর ও মধ্যনগর)আসনে আগামী জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেন,ডিবি কার্যালয়ে নির্যাতনের অভিযোগসহ সংবাদ সম্মেলনে সবকিছুই সাঝানো দাবী করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান,কোন ব্যবসায়ীকে ডিবি পুলিশ কোথাও নিয়ে নির্যাতন করেছে, এ ধরণের কোন অভিযোগ তারা পান নি।
উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত বালুমহাল যাদুকাটা-১ ও যাদুকাটা-২ ১৪৩২ বাংলা সনে ভ্যাট ট্যাক্সসহ ১০৭ কোটি টাকায় ইজারা হয়।যাদুকাটা-১ এর ইজারা হয় নাছির মিয়ার নামে এবং যাদুকাটা-২ এর ইজারা পান শাহ্ রুবেল নামের একজন ব্যবসায়ী।
