তাহিরপুরে পাটলাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে মোঃ সাঈদ হাসান (০৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ইউনিয়নের পাটাবুকা গ্রামের সামনে পাটলাই নদীতে ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু পাটাবুকা গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে,দুপুরে নিজ বাড়ির সামনে খেলার করার এক ফাঁকে সবার চোখের আড়ালে পাটলাই নদীতে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন সাঈদকে দেখতে না পেয়ে অনেক খোঁজা খুঁজির পর সন্ধ্যায় পাশে শিশুটিকে মৃত অবস্থায় নদীতে ভাসতে দেখে উদ্ধার করে।

  1. তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন