সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে এনে মজুদ করে রাখা ৪৪ লাখ টাকা বেশী ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়েছে।
বুধবার দিনভর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিন্নাকুলী ও মদেরগাও এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে বিন্নাকুলী,মদেরগাও এলাকার পরিতাক্ত বিভিন্ন বাড়িতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৭ হাজার ৬শত ৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪৪,৫৪,৫০০টাকা। এসময় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাসেম,বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম,তাহিরপুর পুলিশ সদস্য আনসার সদস্য সর্বমোট ৩৬ জন সদস্য অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
