
সুনামগঞ্জে তাহিরপুরে তাসমিন মিয়া (৩ বছর) নামে এক শিশু নিজ বাড়ির পাশে বৌলাই নদীর পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের রতনশ্রী গ্রামে নিজ বাড়ির ঘাটে এই ঘটনা ঘটে। নিহত শিশু তাসমিন মিয়া মুবারক মিয়ার পুত্র।
নিহতের পরিবারের জানিয়েছেন, তাসমিন মিয়া দুপুরে পরিবারের সবার অগোছরে খেলার ছলে ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনের বৌলাই নদীতে গোসল করার ঘাটে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির সামনে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বৌলাই নদীর ঘাটে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। পরে বিকোলে জানাজা নামাজ পড়ে শিশু তাসমিনের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাসমিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।