
ফাইল ছবি
দক্ষিণ সুরমায় পিকআপ উল্টে গুরুতর আহত হয়েছেন দুই জন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৩ জুলাই) সকাল ৭টায় দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, থাই গ্লাস নিয়ে একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন ২৩-১২৮৩) সিলেটের দিকে আসছিলো। দ্রুত গতির কারণে পথিমধ্যে নাজিরবাজার পার হয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির চালক ও তার পাসে বসা দুজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর স্টেশনের ফায়ার সার্ভিস টিম মেশিন দিয়ে পিকআপ কেটে চালককে বের করে এবং আহতেদের হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের পুলিশ টিমও ঘটনাস্থলে গেছে। কেউ মারা যাননি। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।