
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সম্মিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের জন্য সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এর চিকিৎসার জন্য সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব এমএসএ মাসুম খানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা আহবায়ক হিমাংশু মিত্র। সভায় সাংবাদিক দিপনের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন সিলেট একাত্তর নিউজের সম্পাদক তাহের আহমেদ।
জানা যায়, দেবব্রত রায় দিপন কোলন ক্যানসারে আক্রান্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সভায় তাহের আহমেদ আরো জানান, গত ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর তত্ত্বাবধানে সাংবাদিক দিপনে চিকিৎসা চলমান রয়েছে। হঠাৎ করে দিপনের ক্যান্সার ধরা পড়ার খবরে সভাস্থলে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। সভায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠনের সদস্যরা দিপনের উন্নত চিকিৎসার স্বার্থে সংগঠনের যেকোন একজনকে দিপনের পাশে থাকার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সময়ে যার যার পক্ষ থেকে সাংবাদিক দিপনের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সাংবাদিক দিপনের দুরারোগ্য ব্যাধির দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া/আশীর্বাদ প্রার্থনা করেন সংগঠনের সদস্যরা।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক আহবায়ক মুকির হোসেন চৌধুরী, বিশিষ্ট তথ্য চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, যুগ্ম আহবায়ক ফাতেমা সুলতানা,সাবেক সদস্য সচিব সন্দীপন শুভ, সিনিয়র সদস্য সন্তু চৌধুরী, অনিতা দাশগুপ্তা, ডা. নাফিসা শবনম, আদনান তাইয়িব,তাহের আহমদ।