দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইমাম এম নুরুর রহমান

বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক, এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বহুগ্রন্থ প্রণেতা ইমাম মাওলানা নুরুর রহমান।

এক অভিনন্দন বার্তায় নুরুর রহমান বলেন, ঈদ উৎসবটি পরস্পর মিলনের এক মহান ক্ষেত্র। ভাই ভাইয়ের সাথে,দুষমন দুষমনের সাথে,দোস্ত দোস্তের সাথে, ধনী গরীব মিসকিনের সাথে মিলিত হয়ে হিংসা, দ্বেষ, কলহ,বিবাদ ভুলে এক ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠুক প্রতিটি প্রাণ।বিশ্ব ভূমন্ডের মালিকের অপার মহিমা আমাদের সবার অন্তরে ঈদ নতুন আশার প্রেরণা যোগাবে এটাই সকলের প্রত্যাশা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন