নগরীর চালিবন্দরে ছু রি কা ঘা তে কিশোর খু ন

সিলেটে নগরীর চালিবন্দরে ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মঈন উদ্দিন শিপন।
নিহত মোহাম্মদ আলী পরিবারের সঙ্গে নগরীর ছড়ারপাড়ের রাহাত মিয়ার কলোনিতে বসবাস করতেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলী ও সাবিনা বেগমের ছেলে। সিলেট কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ শামীম উদ্দিন জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা কিশোরটি নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত তরুণ মাঝেমধ্যে সবজি বিক্রি করতেন। কি কারণে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান এসআই শামীম উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন