নবজাগরণ সমাজকল্যাণ সংস্থার মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বুদ্ধির লক্ষে নারী সমাবেশ

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মমিনপুর নবজাগরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মুমিনপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতার বিকল্প নেই এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার।

বিশিষ্ট মুরুব্বী হাতেম মিয়ার সভাপতিত্বে ও মুমিনপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রমজান সাদাফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি আবুল কালাম, সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার, স্বাস্থ্য সহকারি জিল্লুর রহমান শিকদার, জাফলং বাজারের পল্লী চিকিৎসক হাসিনা বেগম, জাফলং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মফিজুল ইসলাম, সমাজ সেবিকা সুমাইয়া মাহমুদ সুমি প্রমুখ।

অনুষ্ঠান শেষে মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভা শেষে গর্ভবতী মহিলাদের প্রসব কাজে সহায়তা করায় তিন নারীকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন