নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর মৌজায় আদালতের স্বত্বজারী মামলা নং ০২/২৫ এর রায় মোতাবেক ডিক্রিকৃত ভূমির দখল ডিক্রিদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) এ দখল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।
রায় অনুযায়ী আদালতের নির্দেশে ভূমি দখল কার্যক্রম সম্পন্ন করেন সংশ্লিষ্ট আদালতের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। এ সময় নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম ও আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং মামলার ডিক্রিদার মো. হেলাল গং উপস্থিত ছিলেন।
আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভূমি দখল হস্তান্তরের মাধ্যমে মামলার রায় বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্ট পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান মামলার নিষ্পত্তির মাধ্যমে ভূমি মালিকানা নিয়ে চলমান জটিলতার অবসান ঘটেছে।
