হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ডেবিল হান্ট অভিযানে আওয়ামিলীগের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপতাকৃতরা হলেন-ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিসয়ক সম্পাদক মোস্তপাপুর গ্রামের মৃত হাজী আতাউর রহমানের পুত্র ইজাজুর রহমান (৩৩), ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক লামলীপার গ্রামের মৃত ছত্তার চৌধুরীর পুত্র ফরাশ চৌধুরী (৬০), আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা শাহ তপু (২৫)।
বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নবীগঞ্জে একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
