- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নিসচার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের বোনের মৃত্যুতে নিসচা বড়লেখা শোক

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক লিটন এরশাদ এর বোন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)।

গতাকাল রাতে তিনি চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত সপ্তাহে লিটন এরশাদ এর একমাত্র ছোটবোন ভোররাতে স্ট্রোক করেছিলেন এরপর তাকে আদ্বদ্বীন হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি গতকাল রাতে ইন্তেকাল করেন। মরহুমার জানাজা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এক বিবৃতিতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন