নৌকা মার্কার সমর্থনে সিলেট সুনামগঞ্জ ফ্রেন্ডশীপ সোসাইটির মতবিনিময় সভা

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রদপ্রার্থী সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনে ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী (আল-আমিন চৌধুরী) ও সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রনজিত সরকার এর নৌকা মার্কার সমর্থনে সিলেট সুনামগঞ্জ ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব নগরীর আম্বরখানা বুলবুল ম্যানশন মার্কেটের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এস এম বিল্লাহ এর সভাপতিত্বে ও ইউসুফ সেলুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. এম এ রকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মনোরঞ্জন তালুকদার, ধল উন্নয়ন সংসদের সভাপতি খালেদ মিয়া, নারী নেত্রী শিরিন আক্তার চৌধুরী, সাহেদা বেগম, অমিত দেব প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন নৌকা মার্কার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সভা শেষে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ের লক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন