ন্যায় বিচার প্রতিষ্ঠিত হ‌ওয়ায় আজহারুল ইসলাম মুক্ত হয়েছেন: আব্দুল হান্নান

সিলেট- ২ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান বলেছেন, এখন জাতির কাছে স্পষ্ট বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে গিয়ে জামায়াত নেতৃবৃন্দকে সাজানো আদালতে, সাজানো সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এই অবিচারের‌ও বিচার দুনিয়া এবং পরকালে হবে।

শুধু তাই নয় বিগত ১৬ বছর পুরো বাংলাদেশ ছিল একটি কারাগার।২৪ সালের ঐতিহাসিক বিপ্লবের পর বাংলাদেশ এখন ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত। এজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হ‌ওয়ায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল  আজহারুল ইসলাম মুক্ত হয়েছেন। তিনি গত বুধবার রাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও বিশ্বনাথ পৌর জামায়াতের উদ্যোগে এক দোয়া ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতে উদ্যোগে উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল ও উপজেলা কার্যালয়ে রান্না করা খাবার বিতরণ করা হয়।বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের নাযেবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, জামায়াত নেতা আব্দুর রহিম, গিয়াস উদ্দিন সাদী, শামীম আহমেদ, হাফিজ মোহাম্মদ আলী, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, মকবুল আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন