
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট থানা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক” জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইন-চার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,মাসব্যাপী সিয়াম সাধনার পর প্রতি বছরের ন্যায় খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে আসে পবিত্র ঈদুল ফিতর। \ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
পবিত্র ঈদুল ফিতর সকলের জিবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মার জীবন। ঈদের দিনটি ধনী-গরিব,আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়।
ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ।
পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কানাইঘাট থানা পুলিশ সবসময় মাঠে আছে। আপনারা সবাই সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন এই প্রত্যাশা রাখি। সবাইকে “ঈদ মোবারক”