‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ মাওলানা সেলিম আহমদ রচিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে পরিচ্ছন্ন মানুষ হতে হবে। আর এই পরিচ্ছন্ন মানুষ হতে হলে আমাদেরকে একজন পরিচ্ছন্ন আদর্শ মডেলকে অনুসরণ করতে হবে। তাই দায়িত্ব পালনে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স:) এর জীবনকে অনুসরণ করে সমাজ ব্যবস্থাকে পরিচ্ছন্ন করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে আমরা মত প্রকাশের যে স্বাধীনতা পেয়েছি তা ধরে রেখে পজিটিভ অর্থে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে হবে, আর এই ঐক্যের জন্য আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে সমাজ বিনর্মাণে কাজ করতে হবে। তাহলেই আমরা একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারবো, অন্য কোনো উপায়ে পরিচ্ছন্ন সমাজ গঠন সম্ভব নয়। সেজন্য আমাদেরকে পরিচ্ছন্ন, সৎ ও দক্ষ ব্যক্তিকে সমাজের নেতৃত্বে নিয়ে আসতে হবে।
তিনি মাইলস্টোন স্কূল এন্ড কলেজে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন। সেইসাথে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ গঠন করতে হলে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং দায়িত্বশীলতা নিয়ে সমাজকাঠামোয় শিক্ষা, স্বাস্থ্য ও সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ বইটিতে লেখক মাওলানা শামীম আহমদ সমাজের পরির্তনের জন্য নিজস্ব চিন্তাভাবনা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, বইটিত সমাজের উন্নয়নে আমাদের করণীয় বিষয়গুলো এবং সমাজের সঙ্গতি-অসঙ্গতি ও সমাধান অত্যন্ত সহজ-সরল-সাবলিল ভাষায় ব্যক্ত করেছেন লেখক। তিনি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়ছলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামরিক ব্যক্তিত্ব কর্নেল আলী আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান পীর, বিশিষ্ট কবি এবং লেখক আবুল কালাম আজাদ প্রমুখ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।
সিলেট নগরীর দরগাহ গেইটে অবস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, বেলাল আহমেদ চৌধুরী। মহসিন আহমেদ চৌধুরীর পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ও কলেজে নিহত ও আহতের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
