
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর উদ্যোগে এবং দাতা সংস্থা মিজারিওর/কেজেডই এর সহায়তা সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া ও কুলাউতি গ্রামের পাত্র আদিবাসী জনগোষ্ঠীর ৩০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় পাসকপ কার্যালয়ে এই শীতবস্ত বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাসকপ এর প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী এর পরিচালনায় বক্তব্য রাখেন পাসকপ এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র। এসময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিকে পারা অনেক আনন্দের। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে নিবেদনের মাধ্যমে দেশের উন্নয়ন কাজ করে যেতে হবে।