
পুর্ব শত্রুতার জের ধরে আল বারাকা ট্রাভেলস স্বত্বাধিকারী ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ এর ছেলে রুহেল আহমদ (৩২) কে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিলো এর বিরুদ নিয়ে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রুহেল আহমদ এর হামলা চালায় সন্ত্রাসীরা স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্বার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয় নি।