প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সিলেটে আসছেন শফিক চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট সফরের আসছেন আগামী ১৫ জানুয়ারি সোমবার।

ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সোমবার বিকেল ৪ টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যথাসময়ে উপস্থিত থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাতে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন