
অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতান পোস্ট পেইড মিটার বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ বিভাগীয় উন্নয়ন বোর্ড সিলেট অফিস বাগবাড়ীর প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল কাদির ও নির্বাহি প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার এর হাতে স্মারকলিপি প্রদান করেন সিলেটের দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পাঠান পাড়া এলাকাবাসী।
এসময় এলাকাবাসী পক্ষে উপস্থিত ছিলেন, ইখতার খাঁন, মনসুর খাঁন, শামীম খাঁন, সেলিম রানা,মোতাহার হোসেন জিয়াদ, আফতাব মিয়া, আবু বক্কর সিদ্দিক ও শওকত মিয়া।